Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»বাংলাদেশের হয়ে জিততে চাই, ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে সিমন্স
আন্তর্জাতিক

বাংলাদেশের হয়ে জিততে চাই, ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে সিমন্স

October 26, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বুধবার মাঠে গড়াবে ঢাকা টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন দলের প্রস্তুতি নিয়ে।

সিমন্স বলছিলেন, ‘আমরা প্রতি ম্যাচেই সেরাটা খেলার চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজ ওদের সর্বশেষ ২ টেস্ট সিরিজে অনেক ভালো খেলেছে। ভারতে দুর্দান্ত ওয়ানডে ও টি-২০ খেলে এসেছে। আমাদের সেরা প্রস্তুতিই প্রয়োজন। প্রস্তুতি নিয়ে আমি খুশি। টেস্টের ছেলেরা কঠোর পরিশ্রম করছে। যারা সাদা বলে খেলেছে, ওরা এখন পরিশ্রম করছে।’

টাইগার কোচের সাবেক দলই প্রতিপক্ষ এবার, ‘আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমি ঐ দলের নেতা ছিলাম। এখনও বিজয়ী দলেই থাকতে চাই। এত ইমোশনাল আমি না আমার আগের দল খেলতে আসছে বলে। আমি এই সিরিজ বাংলাদেশের হয়ে জিততে চাই।’

আবুধাবি টেস্টে মনোযোগ কম ছিল কিনা প্রশ্নে সিমন্স বললেন, ‘টেস্টে সবার ভীষণ মনোযোগ রয়েছে। আবুধাবি টেস্টেও একই মনোযোগ ছিল। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায়। এবারই সুযোগটা প্রথম এলো। ছেলেরা মুখিয়ে আছে।’

নাহিদ রানা না থাকায় তাকে মিস করবেন প্রধান কোচ, ‘নাহিদের মতো ট্যালেন্টকে তো মিস করতে হবেই। তবে অস্ট্রেলিয়ায় তাকে ছাড়াই আমরা জিতেছি। তাকে ছাড়াও ভালো খেলেছি। তাকে মিস করব, তবে কেউ না কেউ ওর কাজ করে দেবে। এত দ্রুত বল হয়ত করবে না, তবে পারবে। দক্ষিণ আফ্রিকায় থাকবে কি না জানি না। আমরা ওকে নিয়ে কাজ করছি। যত দ্রুত তাকে প্রস্তুত করা যায়।’

ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে সিমন্স বাংলাদেশের হয়ে জিততে চাই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

ভারতে রাবণের পোস্টারে ড. ইউনূসের ছবি

October 21, 2026

মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রা/ণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে

October 18, 2026

‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের

October 17, 2026
Recent Posts
  • পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১
  • ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী লীগ নেতা আমিনকে হাজিরের নির্দেশ ইউএনওর
  • স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
  • মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
  • মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.