Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»ট্রেন্ডিং»রংপুরে তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত
ট্রেন্ডিং

রংপুরে তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত

October 28, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

রংপুর ব্যুরো

রংপুরে তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটসংলগ্ন তারবিয়াতুল উম্মাহ হিফজ ও কওমি মাদ্রাসায় এ অডিশন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনুল কারিমের হিফজ, এশুদ্ধ তিলাওয়াত ও সুন্দর কণ্ঠে কোরআন পাঠে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগীদের বাছাই করে সনদপত্র প্রদান করা হয়।

প্রতিযোগিতায় ধারাবাহিক যেকোনো পারা, ৫ পারা, ১০ পারা ও হুসনে সাওত—এই চারটি বিভাগ রাখা হয়েছে। ৫ পারা ও হুসনে সাওত বিভাগে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এসব বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সম্মাননা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া ১০ পারা বিভাগের জেলা পর্যায়ের অডিশনে নির্বাচিত কমপক্ষে ১৫ জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ (YES Card) ও সনদপত্র দেওয়া হবে। এ বিভাগে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণপদক, দ্বিতীয় পুরস্কার রৌপ্যপদক এবং তৃতীয় পুরস্কার হিসেবে সাইকেল দেওয়ার ঘোষণা রয়েছে। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারীদেরও আকর্ষণীয় ক্রেস্ট দেওয়া হবে।

আয়োজকরা জানান, জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদেরও সনদপত্র ও পুরস্কার দেওয়া হবে।
এর আগে পঞ্চগড়, লালমনিরহাট ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে ফাউন্ডেশনটি। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে।

তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম হাসিবুল ইসলাম বিপ্লবী প্রতিযোগিতার আয়োজন ও কার্যক্রম পরিচালনা করছেন। সার্বিক পরিচালনায় রয়েছেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হান্নান।

রংপুরে তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী লীগ নেতা আমিনকে হাজিরের নির্দেশ ইউএনওর

November 1, 2026

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

November 1, 2026

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

November 1, 2026
Recent Posts
  • ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী লীগ নেতা আমিনকে হাজিরের নির্দেশ ইউএনওর
  • স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
  • মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
  • মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা
  • মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.