Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অপরাধ»স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
অপরাধ

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

November 1, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

জামালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতনি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান সাকিল (২৯)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে আসামি মাহমুদুল হাসান সাকিল ওই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে শেরপুরের শ্রীবরদী থানা এলাকায় একটি বাড়িতে নিয়ে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ধর্ষণ করেন। পরের দিন আসামি ওই স্কুলছাত্রীকে রংপুরের টঙ্গী থানার দেউয়া এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখেন এবং প্রতিনিয়ত ধর্ষণ করেন।

পরে মেয়েটির বাবা অনেক খোঁজাখুঁজির পর মেয়েটিকে উদ্ধার করে ২০ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আদালত আসামি মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

November 1, 2026

‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী লীগ নেতা আমিনকে হাজিরের নির্দেশ ইউএনওর

November 1, 2026

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

November 1, 2026
Recent Posts
  • পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১
  • ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী লীগ নেতা আমিনকে হাজিরের নির্দেশ ইউএনওর
  • স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
  • মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
  • মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.