Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অর্থনীতি»বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা
অর্থনীতি

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা

June 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

দেশের প্রথম উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ এর বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে গত ৫টি অর্থবছরে সর্বমোট ১৬৩.৯৭ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এই সময়ে মোট রাজস্ব আয় হয়েছে ৭৬৪.১০ কোটি টাকা। 

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত(হাসনাত আব্দুল্লাহ) এর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। 

মো. আবুল হাসনাত তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক ব্যবহার এবং ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে কাঙ্ক্ষিত আয় করতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যর্থ হয়েছে। এরমধ্যেই শত শত কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম স্যাটেলাইট থেকে গত ৫ বছরে মোট কত টাকা নিট লাভ হয়েছে এবং স্যাটেলাইট-২ উৎক্ষেপনের  অর্থনৈতিক যৌক্তিকতা কী? এটিও যে আরেকটি ‘শ্বেত হস্তী’ প্রকল্পে পরিণত হবে না—তার গ্যারান্টি কী?’

হাসনাত আব্দুল্লাহ তার লিখিত প্রশ্নে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উল্লেখ করলেও মন্ত্রী তার লিখিত উত্তরে বাংলাদেশ স্যাটেলাইট উল্লেখ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে দেশে যত স্থাপনা ছিল, সেগুলোর নাম পরিবর্তন করা হয়। ওই সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্যাটেলাইট। এরপর থেকে সরকারি নথিপত্রে বাংলাদেশ স্যাটেলাইট হিসেবে উল্লেখ করা হচ্ছে। 

২৪ জুন জাতীয় সংসদে বৈঠকে লিখিত উত্তরদানের জন্য প্রশ্ন উত্তর বইয়ে হাসনাত আবদুল্লাহর এই প্রশ্নটি অন্তর্ভুক্ত করা হয়। প্রশ্নটি মূলত ১৪ জুন তারিখের জন্য নির্ধারিত ছিল। 

জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক ব্যবহার চলছে। দেশের সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার, ডিটিএইচ (DTH) সেবা, ভি-স্যাট সেবা, বিদেশে স্যাটেলাইট ব্যান্ডউইথ বিক্রয় এবং দুর্যোগকালীন জরুরি টেলিযোগাযোগ সেবা প্রদানের মাধ্যমে এটি দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় অবদান রাখছে। 

সংসদে উপস্থাপিত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর বিগত ৫ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ স্যাটেলাইট-১ ২০২০-২১ অর্থবছরে ১২৯.১১ কোটি টাকা রাজস্ব আয় এবং ৮৪.২৫ কোটি টাকা নিট মুনাফা করে। ২০২১-২২ অর্থবছরে ১৩০.৬৬ কোটি টাকা রাজস্ব আয় এবং ৮৫.২৯ কোটি টাকা নিট মুনাফা করেছে। ২০২২-২৩ অর্থবছরে ১৪৭.৯৯ কোটি টাকা রাজস্ব আয় এবং ৭৩.৫৭ কোটি টাকা নিট লোকসান করেছে। ২০২৩-২৪ অর্থবছরে ১৬৯.৫৬ কোটি টাকা রাজস্ব আয় এবং ২৯.৬৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। আর ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ১৮৭.০৭ কোটি টাকা, নিট মুনাফা হয়েছে ৩৮.৩৬ কোটি টাকা।

গত ৫ অর্থবছরে সর্বমোট রাজস্ব আয় হয়েছে ৭৬৪.১০ কোটি টাকা এবং সব মিলিয়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৩.৯৭ কোটি টাকা। 

মন্ত্রী জানান, ২০২২ সালের ৩০ জুন স্যাটেলাইটের সম্পত্তি বিএসসিএল-এর নিকট হস্তান্তরিত হওয়ায় এবং ২০২২-২৩ অর্থবছর থেকে অবচয়মূল্য হিসাবভুক্ত করার কারণে ওই নির্দিষ্ট অর্থবছরে কাগজে-কলমে লোকসান দেখা গেলেও পরবর্তী বছরগুলোতে তা পুনরায় মুনাফায় ফিরে এসেছে।

‘বাংলাদেশ স্যাটেলাইট-২’ উৎক্ষেপণ প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী সংসদকে জানান, এটিকে মূলত একটি ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ হিসেবে মহাকাশে পাঠানোর কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে দেশের কৃষি, মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্রপথে চলাচলরত জাহাজের ট্র্যাকিং, ব্লু ইকোনমি এবং দেশের সামগ্রিক সামুদ্রিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হবে।

প্রকল্পটির অর্থনৈতিক যৌক্তিকতা ও ফলপ্রসূতা নিশ্চিত করতে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী একটি সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। 

মন্ত্রী আরও জানান, স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য বিশ্বের বিভিন্ন স্বনামধন্য স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যেই তিনটি প্রতিষ্ঠান থেকে প্রস্তাবনা পাওয়া গেছে, যা বর্তমানে যাচাই-বাছাই ও বিশ্লেষণাধীন রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি-র ফলাফল প্রাপ্তিসাপেক্ষেই পরবর্তী চূড়ান্ত কার্যক্রম নেওয়া হবে বলে মন্ত্রী তার জবাবে আশ্বস্ত করেন।

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.