Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»সর্বশেষ»সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সর্বশেষ

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

November 2, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

শিল্পাকারখানা অধ্যুষিত সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর অন্তত ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিকরা জানান, তৃতীয় দিনের মতো শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানায় ন্যূনতম ৩০ টাকা বেতনের দাবি, কালো তালিকাভুক্তিকরণ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা। সকালে বেতন বৃদ্ধির দাবিসহ তিন দফার দাবিতে নবীনগর- চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে আশুলিয়া থানা পুলিশ পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অপরদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করে। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। এসময় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানা গত দিনের মতো আজও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে পোশাক শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।

এসময় পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ আন্দোলনরত পোশাক শ্রমিকদের নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজিত পোশাক শ্রমিকরা নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেছে। এতে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে থমথমে অবস্থা সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকার্ড বাংলাদেশ লি., আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লি., ফেরারি গার্মেন্টস লি., ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড,  জি.কিউ. ইন্ড্রাস্ট্রিজ পোশাক কারখানার সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এসময় দুই পোশাক শ্রমিককে আটক করে পুলিশ। 

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, তিন দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।  শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি

November 2, 2026

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

November 2, 2026

আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

November 2, 2026
Recent Posts
  • সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
  • রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
  • বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
  • আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • কুড়িগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.