Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»খেলা»আবারও জাতীয় দলে সালাউদ্দিন, এইচপি সামলাবেন সোহেল
খেলা

আবারও জাতীয় দলে সালাউদ্দিন, এইচপি সামলাবেন সোহেল

June 5, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

সপ্তাহখানেক ধরে জোর গুঞ্জন চলছিল বাংলাদেশ দলের পেস বোলিং কোচ নিয়ে। কেননা টাইগারদের হয়ে আর কাজ করতে চান না শন টেইট। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছিল বড় ধরনের শঙ্কা। সেটাই যেন সত্যি হয়েছে। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশতাক আহমেদ এবং জেমস প্যামেন্টও।

ফলে কোচিং প্যানেলে অভিজ্ঞতার ঘাটতি থাকায় আবারও মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে নেওয়া হয়েছে জাতীয় দলে। অস্ট্রেলিয়ার পর কাজ করবেন জিম্বাবুয়ে সিরিজেও। এদিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি আগামী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দায়িত্বে থাকবেন সাবেক এই ক্রিকেটার।

এইচপি থেকে জাতীয় দলে ফেরায় দলটির প্রধান কোচ হিসেবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। তবে এইচপির লাল বলের খেলা দেখতে কয়েকদিন সিলেটে অবস্থান করবেন সালাউদ্দিন। এছাড়া আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুলরাও থাকবেন সেখানে।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবারও জাতীয় দলে সালাউদ্দিন এইচপি সামলাবেন সোহেল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.