Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»রংপুর»দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যে ৫০ কলেজ
রংপুর

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যে ৫০ কলেজ

October 31, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

১৬আনা Tv ডেস্ক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে রয়েছে রংপুর। জিপিএ-৫ প্রাপ্তি বিবেচনায় সেরা ৫০টির মধ্যে রংপুর জেলার রয়েছে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর, এ জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে জিপিএ-৫ অর্জনে এগিয়ে। আর তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী ও লালমনিরহাট।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এ নিশ্চিত করেছেন।

ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী পেয়েছে ১ হাজার ৫৭০ জন। শতভাগ পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

জিপিএ-৫ বিশ্লেষণে এই বোর্ডে এগিয়ে থাকা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার প্রকাশ করা হয়েছে। এতে রংপুর জেলার ১২টি, দিনাজপুরের ১১টি, নীলফামারীর ৬, লালমনিরহাটের ৬, গাইবান্ধার ৫, কুড়িগ্রামের ৫, ঠাকুরগাঁওয়ে ৩টি এবং পঞ্চগড়ের ২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

রংপুরের সেরা ১২ কলেজ

দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে রংপুর জেলার সেরা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রংপুর সরকারি কলেজ (পরীক্ষার্থী ১২৭১, পাস ১২০৭, জিপিএ-৫ প্রাপ্ত ৪২৮), রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৯৫৬, পাস ৯৪৯, জিপিএ-৫ প্রাপ্ত ৩১০), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৭১৮, পাস ৬৯৩, জিপিএ-৫ প্রাপ্ত ১২২), কারমাইকেল কলেজ (পরীক্ষার্থী ১০৩৬, পাস ৮৮২, জিপিএ-৫ প্রাপ্ত ১১৬), দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১২৯, পাস ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত ৬১), রংপুর ক্যাডেট কলেজ (পরীক্ষার্থী ৪৭, পাস ৪৭, জিপিএ-৫ প্রাপ্ত ৪৭), সরকারি বেগম রোকেয়া কলেজ (পরীক্ষার্থী ৯৯৬, পাস ৭৬১, জিপিএ-৫ প্রাপ্ত ৪৭), রংপুর সরকারি সিটি কলেজ (পরীক্ষার্থী ৭২২, পাস ৫৩৮, জিপিএ-৫ প্রাপ্ত ২৯), কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৪৮৮, পাস ৪৪৫, জিপিএ-৫ প্রাপ্ত ২৫), কাউনিয়া কলেজ (পরীক্ষার্থী ৫৩১, পাস ৩৩৫, জিপিএ-৫ প্রাপ্ত ১১) বদরগঞ্জ মহিলা কলেজ (পরীক্ষার্থী ৩৫৪, পাস ১৭৫, জিপিএ-৫ প্রাপ্ত ৬) এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৫৯২, পাস ৫০০, জিপিএ-৫ প্রাপ্ত ৫)।

দিনাজপুরের সেরা ১১ কলেজ

দিনাজপুর সরকারি কলেজ (পরীক্ষার্থী ৮০৪, পাস ৭৪৯, জিপিএ-৫ প্রাপ্ত ২৭৮), দিনাজপুর সরকারি সিটি কলেজ (পরীক্ষার্থী ১১৬০, পাস ৮৬০, জিপিএ-৫ প্রাপ্ত ৩৬), হলিল্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৩০৮, পাস ২৯২, জিপিএ-৫ প্রাপ্ত ৩৩), সরকারি মহিলা কলেজ (পরীক্ষার্থী ৮৪৯, পাস ৬৯৭, জিপিএ-৫ প্রাপ্ত ২৮), বীরগঞ্জ সরকারি কলেজ (পরীক্ষার্থী ৭০৭, পাস ৪৩০, জিপিএ-৫ প্রাপ্ত ২০), কাাহরোল মহিলা কলেজ (পরীক্ষার্থী ১২৮, পাস ৬০, জিপিএ-৫ প্রাপ্ত ৯), ফুলবাড়ী সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৫৪, পাস ২৪৪, জিপিএ-৫ প্রাপ্ত ৭), ঝাড়বাড়ী কলেজ (পরীক্ষার্থী ২৩৬, পাস ৯৮, জিপিএ-৫ প্রাপ্ত ৬), কাহারোল সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৩৪, পাস ২০৯, জিপিএ-৫ প্রাপ্ত ৬), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ২৯৮, পাস ২৯২, জিপিএ-৫ প্রাপ্ত ৫) এবং আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ১১০, পাস ১০৭, জিপিএ-৫ প্রাপ্ত ৫)।

নীলফামারীর সেরা ৬ কলেজ

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ (পরীক্ষার্থী ৩২৮, পাস ৩২৬, জিপিএ-৫ প্রাপ্ত ২৫৭), সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৫১৬, পাস ৫১২, জিপিএ-৫ প্রাপ্ত ১৬৩), নীলফামারী সরকারি কলেজ (পরীক্ষার্থী ৮৫৭, পাস ৬২৪, জিপিএ-৫ প্রাপ্ত ৫৩), সৈয়দপুর সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৬০, পাস ৫০৬, জিপিএ-৫ প্রাপ্ত ৩০), লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৪০১, পাস ৩৯৭, জিপিএ-৫ প্রাপ্ত ২১) এবং নীলফামারী সরকারি মহিলা কলেজ (পরীক্ষার্থী ৬৬১, পাস ৩৮৩, জিপিএ-৫ প্রাপ্ত ৬)।

লালমনিরহাটের সেরা ৬ কলেজ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ২৪৯, পাস ২৪৩, জিপিএ-৫ প্রাপ্ত ২৭), মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ (পরীক্ষার্থী ৫১৪, পাস ৩২৩, জিপিএ-৫ প্রাপ্ত ২২),  সরকারি আলিমুদ্দিন কলেজ হাতীবান্ধা (পরীক্ষার্থী ৬৭৯, পাস ৩৮০, জিপিএ-৫ প্রাপ্ত ১০), বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ পাটগ্রাম (পরীক্ষার্থী ২৭১, পাস ১৪৮, জিপিএ-৫ প্রাপ্ত ৮), সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ পাটগ্রাম (পরীক্ষার্থী ৩০৯, পাস ১৯৮, জিপিএ-৫ প্রাপ্ত ৭) এবং দইখাওয়া আদর্শ কলেজ হাতীবান্ধা (পরীক্ষার্থী ৩০৫, পাস ১৭৬, জিপিএ-৫ প্রাপ্ত ৭)।

কুড়িগ্রামের সেরা ৫ কলেজ

কুড়িগ্রাম সরকারি কলেজ (পরীক্ষার্থী ৬৯০, পাস ৫৭৯, জিপিএ-৫ প্রাপ্ত ৪১), কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ (পরীক্ষার্থী ৮৬০, পাস ৫৫২, জিপিএ-৫ প্রাপ্ত ২০), নাগেশ্বরী সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৬০, পাস ৩৯৫, জিপিএ-৫ প্রাপ্ত ১৮), উলিপুর সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৭১, পাস ৩৩৫, জিপিএ-৫ প্রাপ্ত ১২) এবং উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী ৪৩৪, পাস ১৬৮, জিপিএ-৫ প্রাপ্ত ৬)।

গাইবান্ধার সেরা ৫ কলেজ 

গাইবান্ধা সরকারি কলেজ (পরীক্ষার্থী ৮৩৪, পাস ৬৪৭, জিপিএ-৫ প্রাপ্ত ৭৫), পলাশবাড়ী সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৮৫, পাস ৪৭৪, জিপিএ-৫ প্রাপ্ত ৩৪), সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ (পরীক্ষার্থী ৫৫২, পাস ৩৫৭, জিপিএ-৫ প্রাপ্ত ১৫), ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ সুন্দরগঞ্জ (পরীক্ষার্থী ৩২৪, পাস ২৬৫, জিপিএ-৫ প্রাপ্ত ৯) এবং গাইবান্ধা সরকারি কলেজ (পরীক্ষার্থী ৪৬২, পাস ৩২৯, জিপিএ-৫ প্রাপ্ত ৬)।

ঠাকুরগাঁওয়ের সেরা ৩ কলেজ 

ঠাকুরগাঁও সরকারি কলেজ (পরীক্ষার্থী ৭৬৩, পাস ৬১৭, জিপিএ-৫ প্রাপ্ত ৯৮), পীরগঞ্জ সরকারি কলেজ (পরীক্ষার্থী ৮২৯, পাস ৬১৬, জিপিএ-৫ প্রাপ্ত ৪২) এবং সমির উদ্দিন স্মৃতি কলেজ বালিয়াডাঙ্গী (পরীক্ষার্থী ৩৮৫, পাস ২০১, জিপিএ-৫ প্রাপ্ত ৮)।

পঞ্চগড়ের সেরা ২ কলেজ 

পঞ্চগড় সরকারি মহিলা কলেজ (পরীক্ষার্থী ৭৫৭, পাস ৪৯৩, জিপিএ-৫ প্রাপ্ত ২৪) এবং মকবুলার রহমান সরকারি কলেজ (পরীক্ষার্থী ৪৭১, পাস ২৬৯, জিপিএ-৫ প্রাপ্ত ১০)।

দিনাজপুর  শিক্ষা বোর্ডে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে ছেলেরা ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েরা ৫০ দশমিক ২৬ শতাংশ পাস করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যে ৫০ কলেজ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

November 1, 2026

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

November 1, 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

November 1, 2026
Recent Posts
  • মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
  • মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা
  • মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
  • কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যে ৫০ কলেজ
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.