Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও
আন্তর্জাতিক

মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও

June 3, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন তো বটেই, উপরন্তু দিনকে দিন তার সক্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

গতকাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রুবিও। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন ধরে সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সংঘাতের প্রথম দিনই নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোজতবা খামেনির স্ত্রী ও সন্তান।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্যই ৮ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি এখনও হয়নি, উপরন্তু পরস্পরকে লক্ষ্য করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বর্তমানে ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বিষয়ক আলোচনাও স্থবির অবস্থায় আছে।

তবে রুবিওর দাবি, আলোচনা চলমান আছে এবং চুক্তিস্বক্ষরও শিগগিরই হবে।

“আমাদের সামনে একটি সম্ভাবনা রয়েছে, যা আজ ঘটতে পারে, কালও ঘটতে পারে কিংবা আগামী সপ্তাহেও ঘটতে পারে। ইরানকে শুধু স্পষ্টভাবে বলতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত এবং কোনো বিদেশি জাহাজে তারা হামলা করবে না কিংবা তাদের থেকে টোল নেবে না। তারপর সেই প্রণালি থেকে মাইন সরাতে আমরা তাদের সহযোগিতা করব”,  সিনেট কমিটিকে বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.