Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»প্রাপ্তবয়স্ক না হওয়ায় ড্রেসিংরুম ব্যবহার নিয়ে বিপাকে সূর্যবংশী
আন্তর্জাতিক

প্রাপ্তবয়স্ক না হওয়ায় ড্রেসিংরুম ব্যবহার নিয়ে বিপাকে সূর্যবংশী

June 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরে জাতীয় দলের অংশ হলেও সতীর্থদের মতো ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না এই কিশোর ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশীকে নিরাপত্তা ও সুরক্ষা নীতির কারণে আলাদা পোশাক পরিবর্তনের ব্যবস্থা ব্যবহার করতে হবে।

আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুরক্ষা নীতিমালা কার্যকর থাকবে। সেই নীতিমালা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কোনো খেলোয়াড় প্রাপ্তবয়স্কদের ড্রেসিংরুম ব্যবহার করতে পারে না।

তবে ম্যাচ চলাকালে ভারতীয় দলের ড্রেসিংরুমে থাকতে কিংবা দলীয় বৈঠকে অংশ নিতে কোনো বাধা থাকবে না সূর্যবংশীর। কেবল ম্যাচের আগে ও পরে পোশাক পরিবর্তনের সময় তাকে আলাদা সুবিধা ব্যবহার করতে হবে।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে অভিষেক হলে সূর্যবংশী দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হবেন। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তার।

গত দুই মৌসুমে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন সূর্যবংশী। গত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ২০৬.৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করার পাশাপাশি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন তিনি। আর চলতি মৌসুমে ৭৭৬ রান করে ছিলেন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

একই সঙ্গে আইপিএলে এক মৌসুমে সর্বাধিক ছক্কার ক্ষেত্রে ক্রিস গেইলের ১৪ বছরের পুরোনো রেকর্ডও ভেঙেছেন তিনি।

ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে খেলেছেন সূর্যবংশী। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কাড়েন তিনি। সেই ইনিংসে মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের রেকর্ডও গড়েন এই তরুণ ব্যাটার।

প্রাপ্তবয়স্ক না হওয়ায় ড্রেসিংরুম ব্যবহার নিয়ে বিপাকে সূর্যবংশী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.