Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: খেলা কখন, কোথায়?
আন্তর্জাতিক

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: খেলা কখন, কোথায়?

June 27, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ফুটবল বিশ্বকাপের দামামার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। চার বছর পর রোডেশিয়ানদের মাটিতে খেলতে গেল টাইগাররা। পূর্ণাঙ্গ সিরিজে এক টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। একমাত্র টেস্ট দিয়ে সাত ম্যাচের এই পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

আগামীকাল ২৮ জুন হারারেতে টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। লাল বলের লড়াই শেষে সাদা বলের দুই সিরিজ খেলবে বাংলাদেশ। হারারেতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। টেস্টের মতো ৫০ ওভারের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

সাদা বলের লড়াইয়ের শেষ অধ্যায় হবে বুলাওয়েতে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

সবশেষ ২০২৫ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম টেস্ট জিতে চমক দেখিয়েছিল স্বাগতিকরা। যদিও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। তবে সিরিজ খোয়ানোর ক্ষতের স্বাদ এবার জিম্বাবুয়েকে দিয়ে চায় শান্তর দল।

এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল টাইগাররা। বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে সেই সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে সিরিজ হেরে বাড়ি ফিরেছিল লাল-সবুজের দল।

সবশেষ ২৫ বছরে জিম্বাবুয়ের মাটিতে ৯ ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র তিনটি জিতেছিল বাংলাদেশ। বাকি ৬ সিরিজেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে জিম্বাবুয়ের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

তারিখম্যাচসময়ভেন্যু
২৮ জুনএকমাত্র টেস্টদুপুর ১:৩০হারারে
৬ জুলাইপ্রথম ওয়ানডেদুপুর ১:৩০হারারে
৯ জুলাইদ্বিতীয় ওয়ানডেদুপুর ১:৩০হারারে
১১ জুলাইতৃতীয় ওয়ানডেদুপুর ১:৩০হারারে
১৫ জুলাইপ্রথম টি-টোয়েন্টিবিকাল ৪:৩০বুলাওয়ে
১৭ জুলাইদ্বিতীয় টি-টোয়েন্টিবিকাল ৪:৩০বুলাওয়ে
১৯ জুলাইতৃতীয় টি-টোয়েন্টিবিকাল ৪:৩০বুলাওয়ে
কোথায়? বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: খেলা কখন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.