Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»‘স্বাগতম ভোজিনহা, আমরা তোমার অপেক্ষায় আছি’
আন্তর্জাতিক

‘স্বাগতম ভোজিনহা, আমরা তোমার অপেক্ষায় আছি’

July 26, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক ছিলেন ভোজিনহা। একের পর এক অবিশ্বাস্য সেভে ফুটবল বিশ্বের নজর কাড়ার পর এবার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চ্যাভসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে ১৮ মাসের চুক্তিতে যোগ দিচ্ছেন এই কেপ ভার্দিয়ান তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ভিডিও প্রকাশ করে ভোজিনহাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে কোলো-কোলো। ক্লাবটির বার্তায় লেখা হয়েছে, ‘স্বাগতম ভোজিনিয়া, আমরা তোমার অপেক্ষায় আছি।’

নতুন ঠিকানায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস লুকাননি ৪০ বছর বয়সী এই গোলরক্ষকও। তিনি বলেন, ‘বিশ্বকাপের অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি। এখন সময় নতুন এক চ্যালেঞ্জে নিজেকে প্রমাণের। কোলো-কোলো একটি ঐতিহাসিক ক্লাব, এদের হয়ে মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় কেপ ভার্দে। সেই ম্যাচে বিশ্বকাপে ক্লিন শিট রাখা সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষকের রেকর্ড গড়েন ভোজিনহা। একই সঙ্গে করেন সাতটি দুর্দান্ত সেভ, যা মুহূর্তেই তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে তার খ্যাতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রামে যেখানে তার অনুসারী ছিল মাত্র ৫০ হাজার, কয়েক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি ৯৫ লাখে।

নকআউট পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে ৩-২ ব্যবধানে হারলেও ম্যাচটির অন্যতম আলোচিত নাম ছিলেন ভোজিনহা। লিওনেল মেসির চারটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিনি আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা করে নেন ফিফা ঘোষিত ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল সেরা একাদশেও।

‘স্বাগতম ভোজিনহা আমরা তোমার অপেক্ষায় আছি’
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.