Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অন্যান্য»ছয় মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: হাবিবুর রশীদ
অন্যান্য

ছয় মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: হাবিবুর রশীদ

June 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুরে বাস টার্মিনালের কাজ শেষ করে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো এবং নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। ঢাকাকে যানজটমুক্ত করতে সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফলে সাধারণ মানুষ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছিল। বর্তমান সরকার রাজধানীসহ আশপাশের এলাকার যানজট কমাতে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো বাস্তবায়নের অংশ হিসেবেই বাস টার্মিনালগুলো পরিদর্শন করা হচ্ছে।

হাবিবুর রশীদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের ৪৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশের সব সড়ক ও মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপস্থিত ছিলেন।

ছয় মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: হাবিবুর রশীদ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.