Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অন্যান্য»‘আপনার সন্তান হলে পারতেন?’ দিল্লিতে পুলিশের কাছেই কান্না তরুণীর : ভিডিও
অন্যান্য

‘আপনার সন্তান হলে পারতেন?’ দিল্লিতে পুলিশের কাছেই কান্না তরুণীর : ভিডিও

July 22, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

আন্তর্জাতিক ডেস্ক
‘আপনাদের সন্তান হলেও কী এমনটা করতেন? এ ভাবে লাঠিপেটা করতে পারতেন?’ ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচি ‘চলো সংসদ’ অভিযান চলাকালীন এক পুলিশকর্মীর কাছে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে তেমনটাই প্রশ্ন তুললেন এক তরুণী বিক্ষোভকারী।

সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছিল সিজেপি। সেই ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থী-সমর্থক মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষ সমবেত হয়েছিলেন যন্তর মন্তরে।

সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। একের পর এক লাঠির আঘাত পড়ে বিক্ষোভকারীদের গায়ে। আহত হন অনেকে। সে সময়ই আবেগতাড়িত হয়ে পড়েন এক তরুণী বিক্ষোভকারী। পুলিশের কাছে হাত জড়ো করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিক্ষোভ চলাকালীন ভিড়ের মাঝে পুলিশের সামনে হাত জড়ো করে কাঁদছেন এক তরুণী বিক্ষোভকারী। তার চোখে পানি। পুলিশের সমর্থন চেয়ে অনুরোধ করছেন তিনি। পুলিশকে বোঝাচ্ছেন যে হিংসা কোনও ভাবেই কাম্য নয়। তরুণীকে কাঁদতে কাঁদতে এক মহিলা পুলিশকর্মীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘‘ম্যাম, আপনাদের সন্তান যদি এখানে থাকত, তা হলেও কি আপনারা এমনটাই করতেন? আমরাও তো আপনাদের সন্তানের মতো।” তারপর উপস্থিত লোকজন তরুণীকে বোঝানোর চেষ্টা করেন এবং পুলিশ তাকে শান্ত করে ভিড় থেকে সরিয়ে নেয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘সৌরভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে আবেগতাড়িতও হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ।

এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, “তাদের চোখ এবং কথায় লুকিয়ে রয়েছে গভীর বেদনা।”

অন্য এক জন লিখেছেন, “পুলিশের এতটা নির্মম হওয়া উচিত নয়। এরাই দেশের ভবিষ্যৎ। এদের হাসিখুশি থাকতে দিন, কাঁদাবেন না।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, হচ্ছে প্রকল্প

June 27, 2026

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে

June 27, 2026

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা

June 25, 2026
Recent Posts
  • বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন
  • পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
  • সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ
  • শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
  • সীমান্তে ১০ মিনিটের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.