Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অপরাধ»পুলিশ হত্যা মামলায় আসামি পলাশের মৃত্যুদণ্ড
অপরাধ

পুলিশ হত্যা মামলায় আসামি পলাশের মৃত্যুদণ্ড

April 16, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল।

তিনি বলেন, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আজ (সোমবার) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামি পারভেজ রহমান পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

এ ছাড়া, আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। 

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ন্যায়বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। ন্যায়বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।

পুলিশ হত্যা মামলায় আসামি পলাশের মৃত্যুদণ্ড
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ

July 30, 2026

শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ

July 29, 2026

সীমান্তে ১০ মিনিটের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

July 27, 2026
Recent Posts
  • ৬ আগস্ট লি‌বিয়া থে‌কে আরও ৩ শতা‌ধিক বাংলাদেশিকে প্রত‌্যাবাসন করা হ‌বে
  • বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন
  • পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
  • সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ
  • শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ

ভারপ্রাপ্ত সম্পাদক:

Facebook X (Twitter) YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.