Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»ট্রেন্ডিং»বরিশালে ২৪ ঘণ্টায় হামে আরও এক শিশুর মৃত্যু, উপসর্গে ভর্তি ১২৯
ট্রেন্ডিং

বরিশালে ২৪ ঘণ্টায় হামে আরও এক শিশুর মৃত্যু, উপসর্গে ভর্তি ১২৯

April 16, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আয়েশা নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪১ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন। এছাড়া পটুয়াখালী জেলায় ১৮ জন, ভোলা জেলায় ১১ জন, পিরোজপুরে ১১ জন এবং বরগুনা জেলায় ৩৩ জন আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল জেলার ২ শিশু, বরগুনায় ৩ জন, ঝালকাঠিতে ২ শিশু এবং ভোলা জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, হাম পরিস্থিতি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত তদারকি চলছে।

তিনি আরও বলেন, বিভাগে হামের টিকার কোনো সংকট নেই এবং চলমান ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান অব্যাহত রয়েছে। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে।

উপসর্গে ভর্তি ১২৯ বরিশালে ২৪ ঘণ্টায় হামে আরও এক শিশুর মৃত্যু
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন

July 30, 2026

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত

July 30, 2026

সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ

July 30, 2026
Recent Posts
  • বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন
  • পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
  • সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ
  • শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
  • সীমান্তে ১০ মিনিটের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.