Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অপরাধ»শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি ও প্রতিবাদে উত্তাল রংপুর
অপরাধ

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি ও প্রতিবাদে উত্তাল রংপুর

May 25, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে রংপুর। নগরীর বিভিন্ন সামাজিক,  সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত কর্মসূচি থেকে বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করা হয়। 

রোববার (২৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। 

সকালে নাগরিক প্লাটফর্ম ও ডেমোক্রেসি ওয়াচসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, মানবাধিকার সংগঠক সামসি আরা বিলকিস, সিড বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা সারথী রানী সাহা, সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যরা। 

অপরদিকে বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একটি মৌন মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীসহ অন্যরা।

এদিকে বিকেলে প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন বাংলার চোখের উদ্যোগে রামিশা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে এতে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কর্মসূচিগুলোতে বক্তারা বলেন, শিশু রামিসাসহ গোটা দেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। এর প্রতিবাদে রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। শিশু রামিশাই শেষ নয়, প্রতিদিন ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

এছাড়া মাদকের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং নানা ধরনের বর্বরতার সাথে যুক্ত হচ্ছে। বিদ্যমান আইন সংশোধন করে দ্রুত ধর্ষণ ও খুনের হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান বক্তারা।

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি ও প্রতিবাদে উত্তাল রংপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.