Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অপরাধ»পরশুরাম থানার অভিযানে এজাহারভুক্ত আসামী গ্রেফতার
অপরাধ

পরশুরাম থানার অভিযানে এজাহারভুক্ত আসামী গ্রেফতার

May 25, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন পরশুরাম থানার একটি বিশেষ অভিযানে এজাহারভুক্ত ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় পরশুরাম থানাধীন ০৬ নং ওয়ার্ডের বাহাদুরসিংহ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহিন মিয়া (৫০)-কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী পরশুরাম থানার এফআইআর নং-১১/৪৬, তারিখ: ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ, পেনাল কোড ১৮৬০ এর ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারার মামলার এজাহারভুক্ত আসামী। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আরপিএমপির প্রতিটি ইউনিট মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে অপরাধমুক্ত নিরাপদ মহানগর গড়ে তুলতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে চলেছে।

মিডিয়া সেল

রংপুর মেট্রোপলিটন পুলিশ

পরশুরাম থানার অভিযানে এজাহারভুক্ত আসামী গ্রেফতার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.