Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»দুর্ঘটনা»মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬
দুর্ঘটনা

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

June 5, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় দ্রুতগতির একটি লরির ধাক্কায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এছাড়া ঘটনায় পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ১১টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরি বেপরোয়া গতিতে মেঘনা টোলপ্লাজা অতিক্রম করার সময় হঠাৎ ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সামনে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, চলন্ত লরিটির ব্রেক ফেল হয়ে সামনে থাকা কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ৫-৬ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছে আহত কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহত ৬ মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.