Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»বিনোদন»জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি : ভাবনা
বিনোদন

জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি : ভাবনা

June 15, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর অফিশিয়াল ট্রেলার। আর এই সিনেমায় মূল চরিত্র ‘প্রিন্সেস রোজী’ রূপে হাজির হয়ে রীতিমতো চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ভেতরের যে যুদ্ধ ও দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। যেখানে ‘প্রিন্সেস রোজী’ হয়ে ওঠার পেছনের গল্প অকপটে ভাগ করে নিয়েছেন তিনি।

ভাবনা লিখেছেন, ‘লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’। প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন আসিফ (আমার নির্মাতা) নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’

শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়। নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লেখেন, ‘তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেতা। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’

‘প্রিন্সেস রোজী’ চরিত্রে ভাবনা

চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতা ও অভিনেত্রীর মধ্যকার দীর্ঘ প্রস্তুতির কথা উল্লেখ করে ভাবনা বলেন, ‘দিনের পর দিন আমি আর আসিফ কেবল কথাই বলেছি গল্প আর চরিত্র নিয়ে। আরও অনেক গল্প আছে, লিখতে গেলে লেখা বড় হয়ে যাবে। মস্কোতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম, আমি নিজে আমাকে চিনতে পারি নাই! কিছু কিছু সময় লজ্জায় মাথা নিচু করে ফেলছিলাম আমি এটা?’

অভিনয়ের প্রতি নিজের সততা ও আজীবন পর্দায় বেঁচে থাকার আকুতি প্রকাশ করে পোস্টের শেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অভিনেতা হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি। আমি কোনো দৌড়ে থাকতে চাই না। আমি একা, আরও একা হতে চাই; যাতে আমার সাথে কেবল আমার চরিত্ররাই বাস করে।’

প্রসঙ্গত, যাত্রাপালার আবহে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। সিনেমার মূল চরিত্র ‘প্রিন্সেস রোজি’ হিসেবে হাজির হয়ে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মর্যাদাপূর্ণ এই উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল চলচ্চিত্রটি।

জানি এ জীবন কঠিন তবুও কঠিনকে গ্রহণ করেছি : ভাবনা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

November 2, 2026

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি

November 2, 2026

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

November 2, 2026
Recent Posts
  • সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
  • রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
  • বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
  • আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • কুড়িগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.