Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»দুর্ঘটনা»সড়কেই প্রাণ হারালেন নিরাপদে চলার আহ্বান জানানো সাবেক শিবির নেতা
দুর্ঘটনা

সড়কেই প্রাণ হারালেন নিরাপদে চলার আহ্বান জানানো সাবেক শিবির নেতা

June 27, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

মাত্র এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়কে অতিরিক্ত গতি পরিহার এবং দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছিলেন আবু হেনা রুবেল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারাতে হলো তাকে।

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন রুবেল।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাম মহাজন বাড়ির বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে। রুবেল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা শিবিরের সাবেক সাথী।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে পুরাতন বিওসি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

dhakapost

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চলতি বছরের ২৪ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লিখেছিলেন, ‘অতিরিক্ত গতি পরিহার করুন এবং দায়িত্বশীল হোন, নিরাপদে পথ চলুন।’ তার মৃত্যুর পর সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সড়কেই প্রাণ হারালেন নিরাপদে চলার আহ্বান জানানো সাবেক শিবির নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন

July 30, 2026

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত

July 30, 2026

সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ

July 30, 2026
Recent Posts
  • ৬ আগস্ট লি‌বিয়া থে‌কে আরও ৩ শতা‌ধিক বাংলাদেশিকে প্রত‌্যাবাসন করা হ‌বে
  • বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন
  • পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
  • সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ
  • শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ

ভারপ্রাপ্ত সম্পাদক:

Facebook X (Twitter) YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.