Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত

July 30, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র সৃষ্ট সহিংসতায় নিহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে আন্দোলনকারীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন।

আজাদ কাশ্মিরের জেলার সংখ্যা ১০টি। এই জেলাগুলো ৩টি বিভাগে বিভক্ত— মুজাফফরাবাদ, পুঞ্চ ও মিরপুর বিভাগ। মিরপুর বিভাগের অন্তর্ভুক্ত ৩ জেলা কোটলি, মিরপুর ও ভিম্বারে গত ২৭ জুলাই সোমবার বিধানসভা নির্বাচন হয়েছে।

আজাদ কাশ্মিরের বিধানসভায় মোট আসনসংখ্যা ৫৩টি। এসব আসনের মধ্যে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন স্থানীয়রা। বাকি ২০টি আসনের মধ্যে ১২টি ভারতের জম্মু-কাশ্মির থেকে আসা শরণার্থীদের জন্য বাকি ৮টি নারী, উলেমা, টেকনোক্র্যাটদের জন্য সংরক্ষিত।

আজাদ কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে) গত কয়েক মাস ধরে বিধানসভায় ‘শরণার্থী কোটা’ তুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের কারণে গত জুন মাসে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৭ জুলাই আজাদ কাশ্মিরের তিন বিভাগের সব জেলায় একযোগে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সহিংসতার কারণে তিন দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হয়েছে মিরপুর বিভাগে। পরে ২ এবং ১০ আগস্ট যথাক্রমে পুঞ্চ ও মুজাফরাবাদ বিভাগের ৭ জেলায় ভোট হবে।

প্রত্যক্ষদর্শী এবং জম্মু-কাশ্মিরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ২৭ জুলাই ভোটগ্রহণের সময় মিরপুরের তিন জেলা কোটলি, মিরপুর এবং ভিম্বারের বহু ভোট কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএএকে নেতা-কর্মীদের সহিংসতা ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এই সহিংসতার কারণেই নিহতের সংখ্যা ৩০ জন ছাড়িয়েছে।

এদিকে মে-জুন মাসে জেএএকের তীব্র আন্দোলনের সময় আজাদ কাশ্মিরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে পুরো অঞ্চলজুড়ে জারি করেছিল কঠোর নজরদারি। ২৭ জুলাই ভোটগ্রহণেরও পরও সেই অবস্থায় বজায় আছে।

আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দা ফজল মাহমুদ বেইগ রয়টার্সকে নির্বাচন প্রসঙ্গে বলেন, “এ নির্বাচন আসলে একটি প্রতারণা। আমরা চাই এই সংকট শান্তিপূর্ণভাবে সমাধান হোক।”

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.