সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের ভাতা বিতরণে আগের মতোই সমান জনপ্রিয়তা ধরে রেখেছে মোবাইল আর্থিক সেবা নগদ। গত কয়েক বছরের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের ধারাবাহিকতায় উন্মুক্ত ভাতা বিতরণ কার্যক্রমেও উপকারভোগীদের পছন্দের শীর্ষে রয়েছে নগদ।
