Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»বিশ্বকাপে নজর কাড়ার অপেক্ষায় এশিয়ার এই তরুণ তারকারা
আন্তর্জাতিক

বিশ্বকাপে নজর কাড়ার অপেক্ষায় এশিয়ার এই তরুণ তারকারা

May 10, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

অনলাইন রিপোর্ট

ফিফা বিশ্বকাপে এবার এশিয়া থেকে অংশ নিচ্ছে ৯ দেশ। নিজ নিজ দেশের জার্সিতে ফুটবলাররা নিজেদের সম্ভাবনা দেখাতে বদ্ধপরিকর। এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলোর বেশ কিছু প্রতিভাবান ফুটবলার এবার নজর কাড়তে পারেন, যারা নিজের দেশ ও ক্লাবের হয়ে সামর্থ্যের প্রমাণ রেখেছেন।

ইব্রাহিম সাবরা, জর্ডান

তাদের একজন জর্ডানের ইব্রাহিম সাবরা। এই ফরোয়ার্ড তার শৈশবের শুরুতে দেশের যুব একাডেমিতে নিজেকে তৈরি করেছেন। তারপর জায়গা করে নেন আল ওয়েহদাত এসসির প্রথম দলে। সেখান থেকে তিনি তুর্কি দল গোজতেপের নজর কাড়েন, যোগ দেন ২০২৫ সালে। তারপর ক্রোয়েশিয়ান ক্লাব লোকোমোটিভ জাগরেবে ধারে খেলে সাফল্য দেখান।

সাবরা পাঁচ ম্যাচ খেলেছেন আল নাশামার হয়ে, জর্ডানের জাতীয় দল এই নামেই পরিচিত। আন্তর্জাতিক ফুটবলে তার সবশেষ ম্যাচ ছিল নাইজেরিয়ার বিপক্ষে ৩১ মার্চ, কোস্টারিকার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোলের চার দিন পর।

তার মূল শক্তির জায়গা হলো ডুয়েল ও এরিয়াল চ্যালেঞ্জে জেতার সামর্থ্য। এছাড়া পেনাল্টি এরিয়াতে তার বুদ্ধিদ্বীপ্ত অবস্থানও বলার মতো। এসবই কোচ জামাল সেল্লামির কাছে তাকে মূল্যবান সম্পদ বানিয়েছে।

ওদেহ আল ফাখুরি, জর্ডান

ওদেহ আল ফাখুরির ক্যারিয়ারের উন্নতি হয়েছে আল হুসেইন ইবরিদে। ক্লাবটিকে তিনি ২০২৫ সালে জর্ডানিয়ান লিগ শিরোপা জেতাতে সাহায্য করেন। তারপর ২০২৬ সালের শুরুতে মিশরীয় ক্লাব পিরামিডস এফসির সঙ্গে চুক্তি করেন।

আল ফাখুরির খেলার ধরনকে অন্যমাত্রায় নিয়েছে তার ব্যতিক্রমধর্মী গতি ও সংকীর্ণ জায়গা কাজে লাগানোর ক্ষমতা। দেশের হয়ে তিনি আট ম্যাচ খেলেন। সবশেষ তিনি খেলেছেন মার্চে, কোস্টারিকা ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। গত বছর ফিফা আরব কাপে রানার্সআপ হয়েছিল জর্ডান, সেই দলে ছিলেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড।

নেস্টোরি ইরানকুন্ডা, অস্ট্রেলিয়া

নেস্টোরি ইরানকুন্ডার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল অ্যাডিলেড ইউনাইটেডে। ক্লাবটিতে দারুণ পারফরম্যান্স করে খুব দ্রুত ইউরোপে নজর কাড়েন। যোগ দেন বায়ার্ন মিউনিখের রিজার্ভ টিমে। তারপর সুইস দল গ্রাসহোপার্সে ধারে কিছু সময় খেলে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব ওয়াটফোর্ডে যোগ দেন।

এই আক্রমণাত্মক ফুটবলার অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। পাঁচটি গোলের পাশাপাশি বানিয়ে দিয়েছেন একটি। শেষবার তিনি মার্চে সকারুদের হয়ে খেলেন এবং কুরাসাওয়ের বিপক্ষে জোড়া গোল করেছেন। তার ওয়ান-অন-ওয়ান ডুয়েল জেতার ক্ষমতা তাকে অস্ট্রেলিয়ার সম্ভাব্য উদীয়মান তারকার জায়গায় রেখেছে।

আহমেদ আল রাউই, কাতার

অ্যাস্পায়ার একাডেমি থেকে উঠে আসা আহমেদ আল রাউই এখন অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে পরিচিতি পাচ্ছেন। ২০২১ সালে আল রায়ানের হয়ে তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়। এরপর স্প্যানিশ দল আলকোরকোনে যোগ দেন ধারে। তারপর ফিরে আসেন নিজ দেশে এবং বর্তমানে কাতার এসসির হয়ে ধারে খেলছেন। আল রাউই এই মৌসুমে তিন গোলের পাশাপাশি একটি বানিয়ে দিয়েছেন।

জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী ফরোয়ার্ড ৯ ম্যাচ খেলেছেন। গোল করেছেন তিনটি। শেষবার তিনি কাতারের জার্সি পরেন গত বছর সেপ্টেম্বরে। বাহরাইন ও রাশিয়ার বিপক্ষে স্কোয়াডে ছিলেন তিনি। যদিও দুটি ম্যাচের কোনোটিতে খেলা হয়নি। তার ক্ষিপ্র গতিবিধি ও গোলের সামনে নিখুঁত দক্ষতার কারণে আসন্ন বিশ্বকাপে কাতারের আক্রমণভাগে শক্তিমত্তা বাড়াতে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপে নজর কাড়ার অপেক্ষায় এশিয়ার এই তরুণ তারকারা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.