Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»যুক্তরাষ্ট্রের এ কেমন আচরণ, ‘স্নিপিং ডগ’ দিয়ে ফুটবলারদের তল্লাশি!
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এ কেমন আচরণ, ‘স্নিপিং ডগ’ দিয়ে ফুটবলারদের তল্লাশি!

June 9, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২৬ আসর নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা কম বলা চলে। যার নেপথ্যে আয়োজক দেশগুলোর নির্লিপ্ত ও আগ্রাসী আচরণকে দায়ী করছেন অনেকে। বিশেষ করে টিকিটমূল্য থেকে শুরু করে ব্যবস্থাপনার প্রতিটি ধাপ ঠিক ফুটবল-বান্ধব নয় বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়া দলগুলোর সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর আচরণ নিয়ে।

সেনেগাল ও উজবেকিস্তান জাতীয় দলের ফুটবলারদের লাইন ধরে দাঁড় করিয়ে নিরাপত্তা তল্লাশি চালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এমনকি তাদের ‘স্নাইপার ডগ’ দিয়েও তাদের দেহ পরীক্ষা করা হয় বলে অভিযোগ রয়েছে। যার সমালোচনায় কেউ কেউ বলছেন— ফুটবলার নয়, যেন কোনো অপরাধী বিশ্বকাপ খেলতে গেছেন! 

আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়র প্রথম একটি ফুটেজ নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন। যেখানে দেখা যায়, বিমান থেকে নামার কিছুক্ষণ পর টার্মিনালে নিয়ে যাওয়ার আগে, সেনেগাল দলের জার্সি পরা খেলোয়াড়দের লাগেজের কাছে বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই সময় নিরাপত্তা কর্মীরা তাদের কড়া তল্লাশি চালাচ্ছিলেন।

আরেকটি দৃশ্যে একজন খেলোয়াড়কে হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তাকে হাতে ধরা যন্ত্র দিয়ে নিরাপত্তা স্ক্রিনিং করছিলেন এক নিরাপত্তা কর্মী। বিশ্বকাপের প্রতিযোগী দলের সঙ্গে এমন আচরণ নিয়ে সামাজিক মাধ্যম যখন তোলপাড়, তখন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সেনেগাল ফুটবল কর্তৃপক্ষ। ফিফা কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগে থেকেই অবশ্য যুক্তরাষ্ট্রের সরকার সেনেগালের ওপর অভিবাসন সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন সময়ে ভিসা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করে। যার জের ধরে দেশটির ফুটবলভক্তদেরও নিজ দেশের বিশ্বকাপ ম্যাচ মাঠে বসে দেখায় অনিশ্চয়তা দেখা দেয়। সেনেগাল ছাড়া উজবেকিস্তান ফুটবল দলকেও কড়া তল্লাশির মুখে পড়তে হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, টিম বাস থেকে নামার পরই উজবেকিস্তানে কোচিং স্টাফ ও ফুটবলাররা সারিবদ্ধভাবে নামছেন, আর তাদের দেহ স্ক্রিনিং করছিলেন নিরাপত্তা সদস্যরা। আর দলের সবার ব্যাগ রাখা ছিল একপাশে, যেখানে দাঁড়ানো ছিল প্রশিক্ষিত কুকুর। সেনেগাল ও উজবেকিস্তান দলের সঙ্গে মেক্সিকোয় পা রাখা দলগুলোর অভ্যর্থনার তুলনামূলক বিশ্লেষণ শুরু করেছেন নেটিজেনরা। সহ-আয়োজক দেশটি অতিথি দলগুলোকে সেখানকার স্থানীয় রীতি মেনে স্বাগত জানিয়েছে।

প্রসঙ্গত, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফিফা বিশ্বকাপের ২৩তম আসর বসবে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন দিবাগত রাত ১টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। পরদিন (১২ জুন) কানাডা-বসনিয়া হার্জেগোভিনা ম্যাচ দিয়ে কানাডা এবং ১৩ জুন যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে দেশটিতে বিশ্বকাপের পর্দা উঠবে।

‘স্নিপিং ডগ’ দিয়ে ফুটবলারদের তল্লাশি! যুক্তরাষ্ট্রের এ কেমন আচরণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

November 2, 2026

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি

November 2, 2026

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

November 2, 2026
Recent Posts
  • সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
  • রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
  • বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
  • আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • কুড়িগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.