Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»‘ডাঙ্কি’ কেন প্রত্যাশা পূরণে ব্যর্থ? জবাব দিলেন হিরানি
আন্তর্জাতিক

‘ডাঙ্কি’ কেন প্রত্যাশা পূরণে ব্যর্থ? জবাব দিলেন হিরানি

June 25, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ কিংবা ‘সানজু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া বলিউড নির্মাতা রাজকুমার হিরানি যেন কিছুটা ব্যর্থই হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খানের সিনেমায় এসে। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল বলিউড কিং শাহরুখ খানের ‘ডাঙ্কি’।  সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক প্রত্যাশা থাকলেও তা পুরোপুরি পূরণ করতে পারেনি। সিনেমাটি কেন আশানুরূপ ব্যবসা করতে পারেনি, সে বিষয়ে অকপটে মুখ খুলেছেন নির্মাতা রাজকুমার হিরানি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, সিনেমাটির বিষয়বস্তুর সীমাবদ্ধতার কারণেই এটি সব শ্রেণির দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেনি। বলেন, প্রতিটি সিনেমা ভিন্ন ভিন্ন মানুষকে আলাদাভাবে স্পর্শ করে। যেমন— তার নির্মিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি ছিল শিক্ষাব্যবস্থা নিয়ে, যা প্রতিটি পরিবার সহজেই নিজের জীবনের সঙ্গে মেলাতে পেরেছিল। 

তবে ‘ডাঙ্কি’ তৈরি হয়েছিল ‘ডঙ্কি ফ্লাইটস’ বা অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার গল্প নিয়ে। ফলে এই প্রক্রিয়া সম্পর্কে যাদের ধারণা আছে বা যারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, শুধু তারাই সিনেমাটির সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন। 

পরিচালক আরও জানান, উত্তর আমেরিকায় বসবাসরত অনেক প্রবাসী সিনেমাটি দেখে আবেগপ্রবণ হয়ে তাকে বার্তা পাঠিয়েছেন, তবে এই ধরনের দর্শকের সংখ্যা স্বাভাবিকভাবেই সীমিত।

উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের ভিসা প্রাপ্তি সহজ হলেও যাদের আর্থিক সক্ষমতা নেই, তাদের বিদেশ যাওয়ার পেছনের কঠিন বাস্তবতা ও সংগ্রামই এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছিল বলে জানান হিরানি। 

উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের পর পর তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পেলেও সেই তুলনায় বেশ পিছিয়ে ছিল ‘ডাঙ্কি’। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি।

‘ডাঙ্কি’ কেন প্রত্যাশা পূরণে ব্যর্থ? জবাব দিলেন হিরানি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.