Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»আন্তর্জাতিক»জাপান ম্যাচের আগে নেইমারকে যে পরামর্শ দিলেন রোনালদো
আন্তর্জাতিক

জাপান ম্যাচের আগে নেইমারকে যে পরামর্শ দিলেন রোনালদো

June 29, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের অন্যতম সেরা নায়ক তিনি। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান বিশ্বকাপে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ব্রাজিলকে এনে দিয়েছিলেন পঞ্চম শিরোপা। সেই রোনালদো নাজারিওর উত্তরসূরী নেইমার জুনিয়র। তাইতো নেইমারকে ঘিরে তার আগ্রহ যেন একটু বেশিই।

ফরাসি ক্রীড়া দৈনিক এল ইকুইপ–কে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। তার এই সাক্ষাৎকারের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল নেইমারকে ঘিরে। সাম্প্রতিক সময়ে চোট, সমালোচনা এবং নানা বিতর্কের মধ্যে থাকা নেইমারের পাশে দাঁড়িয়েছেন তিনি।

রোনালদো মনে করেন, চলমান বিশ্বকাপটি নেইমারের জন্য সমালোচকদের জবাব দেওয়ার আদর্শ মঞ্চ, ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে।’

নেইমারের বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়েরও মিল খুঁজে পান তিনি। ২০০২ বিশ্বকাপের আগে দীর্ঘ সময় হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন রোনালদো। অনেকেই ভেবেছিলেন, তার সেরা সময় শেষ হয়ে গেছে। কিন্তু সব সংশয় দূর করে সেই বিশ্বকাপে ৮ গোল করে ব্রাজিলকে শিরোপা জেতান তিনি। সেই স্মৃতি টেনেই রোনালদো বলেন, ‘২০০২ সালে আমিও এমন একটা প্রত্যাবর্তন পর্বের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই আমি পুরোপুরি নেইমারের পক্ষে আছি।’

সাক্ষাৎকারের শেষ দিকে ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান অবস্থান নিয়েও কথা বলেন তিনি। একসময় বিশ্ব ফুটবলে ব্রাজিল ছিল একক আধিপত্যের প্রতীক। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে বলে মনে করেন রোনালদো, ‘আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি নিয়ে কথা বলছি। এখন পুরো বিশ্বজুড়েই দুর্দান্ত সব খেলোয়াড় এবং শক্তিশালী দল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল হয়তো তার ‘একক ফেবারিট’ তকমাটি হারিয়েছে, কিন্তু এখনও তারা ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবেই বিবেচিত হয়।’

তবুও ব্রাজিলকে ঘিরে প্রত্যাশা যে কখনো কমে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘চিরন্তন ফেবারিট হিসেবে ব্রাজিলের ইতিহাস এবং আমাদের সংস্কৃতিতে ফুটবলের শিকড় এতটাই গভীরে যে, দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে।’

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচটিতে সেলেসাওদের লক্ষ্য থাকবে হেক্সা মিশনের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। আর নেইমার শুরু থেকে মাঠে নামলে, হয়তো সেটিই হবে সমালোচকদের জবাব দেওয়ার পথে তার নতুন অধ্যায়ের সূচনা।

জাপান ম্যাচের আগে নেইমারকে যে পরামর্শ দিলেন রোনালদো
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন

July 30, 2026

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত

July 30, 2026

সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ

July 30, 2026
Recent Posts
  • বর্ষায় সংক্রমণ প্রতিরোধে যে ৫ ফল খাবেন
  • পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নিহত
  • সেপটিক ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ
  • শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
  • সীমান্তে ১০ মিনিটের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাদমান সাদিক

Facebook X (Twitter) YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
  • আমরা
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.