তিনি বলেছেন, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, গবেষক এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার তৎকালীন সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামান তার কর্ম ও লেখনীর মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, শহীদ মুহাম্মদ কামারুজ্জামান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় লেখালেখির মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন লেখক ও গবেষক হিসেবে তাঁর অবদান দেশবাসীকে অনুপ্রাণিত করবে।
