Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»রাজনীতি»তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডির প্রতিনিধি দল
রাজনীতি

তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডির প্রতিনিধি দল

June 24, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

উজানে ভারি বৃষ্টি ও নেমে আসা ঢলে ভাঙনের কবলে পড়া রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন এলজিইডি প্রধান কার্যালয়ের তিন সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (২৪ জুন) দুপুরে এলজিইডি প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, ভবন ব্যবস্থাপনা ও সেতু বাস্তবায়ন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবাদত আলী ও নির্বাহী প্রকৌশলী তাপস চক্রবর্তী উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে ভাঙনকবলিত তিস্তা সেতু রক্ষা বাঁধ পরিদর্শন করেন।

এরপর তারা বাঁধ রক্ষায় বাঁশ দিয়ে পাইলিং করে নির্মাণ করা স্পার ও নৌকায় করে তিস্তা নদীর কয়েকটি স্থান পরিদর্শন করেন। এতে প্রতিনিধি দল নদীর গতি-প্রকৃতি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য ক্ষয়-ক্ষতি নিয়ে স্থানীয় অধিবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বিশেষজ্ঞ দলের মতামতের প্রেক্ষিতে তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় চলমান ভাঙন ঠেকাতে কাজ করার কথা জানানো হয়।

এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবাদত আলী বলেন, গত বছর বুয়েটের একজন প্রকৌশলী তার গবেষণালব্ধ জ্ঞানের আলোকে মাত্র ১০-১২ লাখ টাকা ব্যয় করে বাঁশ পাইলিং করে তিস্তা সেতু রক্ষা বাঁধ রক্ষায় কাজ করেছেন। নদীতে প্রটেকশন কাজের জন্য এ বাজেট খুবই সামান্য। এটি চলতি বছর নদীর তীব্র স্রোত থেকে বাঁধকে কিছুটা হলেও রক্ষা করেছে। যেহেতু এ বছরও সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে তাই আমরা পরির্দশনে এসেছি।

তিনি আরও বলেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে বুয়েটের নদী বিশেষজ্ঞদের নিয়ে নদী এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে কাজ করা হবে। এ ছাড়া, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ভাঙন রোধে তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেটি নিয়ে আলোচনা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, এলজিইডি রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী মো. মূসা, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গঙ্গাচড়া উপজেলা বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান মাবুসহ অন্যরা।

উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডির প্রতিনিধি দল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

September 17, 2026

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

September 17, 2026

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

September 17, 2026
Recent Posts
  • আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী
  • তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
  • গুপ্ত রাজনীতিতে শিক্ষার্থীদের উৎসাহিতকারীরা শিক্ষার্থীদের ভালো চায় না
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.