Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»ট্রেন্ডিং»যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম
ট্রেন্ডিং

যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম

August 13, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- 

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাঁটি ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করলেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, বিইউপি, এনডিসি, এএফব্লিউসি, পিএসসি জিডি(পি)। শনিবার সকালে ঘাঁটি পাশর্^বর্তী ফরিদপুর-বাঁশবাড়িয়ায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান ঘাটির অভ্যন্তর ও পারিপার্শ্বিক এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন ও নালার পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য সকল স্থির পানিরদক মজঞড়ধ্যে থাকা ময়লা অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের পূর্বে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান ঘাটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। তাই আমরা একেকজন নিজের মত করে একটু একটু করে নিজের বাসভবন ও এলাকা পরিচ্ছন্ন রাখার চেষ্ট কককরি তাহলে এই মশার উপদ্রব থেকে আমরা সুরক্ষা পাবো। প্রত্যেক শনিবার এলাকার মানুষদের সাথে নিয়ে আমরা এই কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন ডেঙ্গু মশা বা এডিস মশা যেখানে স্থির পানি থাকে সেখানে এই মশাগুলো জন্ম নেয়। তাই আমরা সকলেই চেষ্টা করবো বাড়ি ও বাড়ির আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যাতে করে স্থির পানি জমতে না পারে। এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম আরও বলেন, কিছু সামাজিক কাজ আছে যে কাজগুলো আমরা সবাই একসাথে কাজ করতে পারি। যেমন আমাদের আশপাশে অনেক ছোট খাটো খাল আছে সেই খালগুলো বর্ষা মৌসুম আসার আগেই আমরা সকলেই মিলে পরিস্কার রাখার চেষ্টা করবো। বিমান বাহিনীর এই কাজকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল স্থানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সার্বিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল আমাদেরকে সাথে নিয়ে এই অভিযান আরম্ভ করেছে। এতে করে এলাকার মানুষ ও আমরা ব্যাপক উপকৃত হবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট বাফার জিডি(পি) এয়ার কমোডর মোস্তফা নাজমুল আলম, পরিচালনা শাখার জিডি(পি) অধিনায়ক এয়ার কমোডর সালাহ উদ্দিন মো. আলিম আল রাবিব, রক্ষণাবেক্ষণ শাখার ইঞ্জিনিয়ার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম সরোয়ার, বাফার সিআই জিডি(পি) গ্রুপ ক্যাপ্টেন একেএম নাজমুস সাদাত, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ সরদারসহ বিমান ঘারি কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি সদস্য ও অসামরিক ব্যক্তিবর্গ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

November 2, 2026

আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

November 2, 2026

‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী লীগ নেতা আমিনকে হাজিরের নির্দেশ ইউএনওর

November 1, 2026
Recent Posts
  • সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
  • রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
  • বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
  • আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • কুড়িগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.