Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Facebook YouTube
Sholo Ana TV
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলা
  • বিনোদন
  • জবস
  • অন্যান্য
    • তথ্যপ্রযুক্তি
    • ধর্ম
    • প্রবাস
    • ট্রেন্ডিং
    • ভিডিও
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
Sholo Ana TV
Home»অপরাধ»চিকিৎসককে মারধরের অভিযোগ, নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
অপরাধ

চিকিৎসককে মারধরের অভিযোগ, নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

October 12, 20260
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

ডেস্ক রিপোর্ট

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন। 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের চৌরঙ্গির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালক নাঈম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে হাসপাতালে আসেন। তিনি আসার পরে তাকে রিপোর্ট দিতে দেরি হওয়ায় চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বাঁধা দিলে নাঈম ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে তাকে মারধর শুরু করেন। পরে চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে এসে নাঈমকে আটক করেন। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। পরে বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে মানববন্ধন করেন। 

এ সময়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করে যাচ্ছি। রোববার আমাদের একজন চিকিৎসকের ওপর হামলা করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেইসঙ্গে বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানায়।

মানববন্ধনের হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্টাফরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসরা কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল চিকিৎসক মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চিকিৎসককে মারধরের অভিযোগ নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link

Related Posts

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

November 1, 2026

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

November 1, 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

November 1, 2026
Recent Posts
  • মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধ/র্ষ/ণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
  • মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা
  • মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
  • কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যে ৫০ কলেজ
Facebook YouTube
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • যোগাযোগ
  • আমাদের সম্পর্কে
© 2026 SholoAnaTV. Designed by MAHBUB

Type above and press Enter to search. Press Esc to cancel.